রতনপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন। রতনপুর ইউনিয়নের আয়তন ৬,২৯২ একর (২৫.৪৬ বর্গ কিলোমিটার)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী রতনপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৬,৭০৩ জন। এর মধ্যে পুরুষ ১১,১৫৯ জন এবং মহিলা ১৪,৫৪৪ জন। মোট পরিবার ৫,৩৭৪টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৪৯ জন। নবীনগর উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে রতনপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে সাতমোড়া ইউনিয়ন, উত্তরে রসুল্লাবাদ ইউনিয়ন ও শ্যামগ্রাম ইউনিয়ন, পশ্চিমে বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়ন ও ফরদাবাদ ইউনিয়ন এবং দক্ষিণে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন অবস্থিত। রতনপুর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ২১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এটি ১৩টি মৌজায় বিভক্ত।